কুমিল্লা লালমাই বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
আলোর দিগন্ত প্রযোজিত ও নাসির উদ্দিন ফাউন্ডেশন নিবেদিত রওনা কে রমজান সিজন–১ এর লালমাই,বরুড়া উপজেলা পর্যায়ের অডিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
কুমিল্লা জেলা দক্ষিণের লালমাই, বাগমারা আল মোকাররম মাদরাসায় ও বরুড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ অডিশনে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতা কেন্দ্রটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, অডিশন শেষে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীদের সিলেকশন রাউন্ডের জন্য নির্বাচিত করে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি যারা এই পর্যায়ে নির্বাচিত হতে পারেননি, তাঁদের ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে আলোর দিগন্ত কালচারাল টিমের উপদেষ্টা জনাব মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব ও জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ উল্লাহ সাহেবের উপস্থিতির পাশাপাশি প্রধান উদ্যোক্তা জনাব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মুহাজির, জনাব হাফেজ শামিম আহমাদ, মাওলানা মুফতি রাফী মাহমুদ, জনাব মাওলানা হাফেজ আহসান হাবীব, হাফেজ হাসিব মুজ্জাম্মিল, জনাব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা লোকমান গাজীসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সম্মানিত বিচারকবৃন্দ প্রতিযোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, রওনা কে রমজান সিজন–১ এর মাধ্যমে প্রতিভাবানদের খুঁজে বের করে একটি সুস্থ ও নৈতিক সাংস্কৃতিক চর্চা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আলোর দিগন্ত কালচারাল টিমের সংশ্লিষ্টরা। উক্ত অডিশন প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল বরুড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নূরুল কুরআন মাদ্রাসা।