সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মোহাম্মদ আনোয়ার হোসেন
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব,
তারুণ্যের বাংলাদেশ গড়ব”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় লালমাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিনায়ক মো. মারুফ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম লোকমান, লালমাই উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম মাসুদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টুসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনিং প্রাপ্ত মো. শাহ আলম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো সম্ভব এবং একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102