মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যাকে সামনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮মার্চ (রবিবার) ৩টায় লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকেট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম মাসুদ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন ও মাওলানা জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, নারী উদ্যোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময়ে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য। সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102