বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল ডিসিসিআই ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান #বাগমারা_আল_মোকাররম_দারুল_উলুম_মাদ্রাসা_ও_এতিমখানা-র বালক ও বালিকা শাখার শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাদ্রাসার অফিস কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব সায়েদুল হক খোকনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসার অসহায় ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝেও এক দানশীল ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এদিকে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি অসুস্থ থাকায় নিজের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব।

মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102