বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল

লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই প্রেস ক্লাব-এর উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) লালমাই উপজেলা মডেল মসজিদ-এর দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক–প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি পত্রিকার সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর লালমাই উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম. জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম লোকমান এবং জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. ইকবাল হোসেন নোমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, তথ্য আপা সহকারী কর্মকর্তা তানজিনা আক্তার, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এনায়েতুর রহমান, সিধুচী হিজবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সামিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. আজহারুল ইসলাম রকিব, সমাজকল্যাণ সম্পাদক রবিন মজুমদার, দপ্তর সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সালামত উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবাদ মিয়া, শিক্ষা সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আহসান উল্লাহ রাজুসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি তাফাজ্জল হোসেন। এরপর উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102