1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমাইয়ে মেধাবীদের সম্মাননা: বরল ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

লালমাইয়ে মেধাবীদের সম্মাননা: বরল ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে “বরল ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি”র উদ্যোগে ৫ম বার্ষিক পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া বরল দাখিল মাদ্রাসার সুপার মোঃ দেলোয়ার হোসেন, বরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনারা আক্তার, সমাজসেবক মোঃ আহসান উল্লাহ, ৬ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মিজানুর রহমান এবং শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাসেম মজুমদার। সঞ্চালনায় ছিলেন হেদায়েতুল ইসলাম জুয়েল ও আলমগীর হোসেন মানিক।

অনুষ্ঠানে বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে পুরস্কার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, বরল ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD