বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল

লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শুভ উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল ওয়াদুদ তালুকদার

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও সুদক্ষ কমিটি দ্বারা পরিচালিত আশকামতা মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান ২০জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গনে অত্র মাদরাসার সুপার আনম শাহআলম এর সভাপতিত্বে শিক্ষক,শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল ওয়াদুদ তালুকদার। এ সময়ে তিনি বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অনেক প্রয়োজন তাই তোমরা ভালো পড়ালেখা করতে হলে স্বাস্থ্য ফিট রাখতে হবে।তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন আগামী কিছু দিনের মধ্যে তোমাদের সকলের অংশগ্রহণে পিঠা উৎসব করবো,এতে তোমারদের সবার অংশগ্রহন থাকতে হবে।যে সকল ছাত্রীরা পিঠা উৎসবে বিজয়ী হবে, সবাইকে পুরস্কার দেওয়া হবে।

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য সাইফুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য মোঃ সফিউল আলম, আবদুল জলিল, মোহাম্মদ শাহ আলম, মাসুদ আলম,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আনজুমান আরা বেগম,সাধারন শিক্ষক সদস্য আবু ছাইদ মোঃ মাছুম বিল্লাহ সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও আনন্দঘন মহুর্তে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে, যা শিক্ষার্থীদের মননশীলতা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102