
লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যাকে সামনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ (রবিবার) ৩টায় লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকেট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম মাসুদ।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন ও মাওলানা জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, নারী উদ্যোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য। সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।