শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমাইয়ে আধুনিক বিশ্বমানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা শুভ উদ্বোধন আমি কর্ম দিয়ে লালমাই উপজেলাবাসীর হৃদয়ে থাকতে চাই-আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া  লালমাইয়ে জাতীয় পরিবার কল্যাণ সপ্তাহ-২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে অ্যাওয়ার্ড পেলেন ড.আশিকুর রহমান শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে ৬ মাস পূর্ণ করলেন-মোহাম্মদ শহিদুল ইসলাম লালমাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে প্রেসক্লাবের নেতৃবৃন্দুর বিদায় শুভেচ্ছা লালমাইয়ে বেতাগাঁও যৌথবাহিনী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

লালমাইয়ে এসডি টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে এসডি টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন

(নিজস্ব প্রতিবেদক)
বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এসডি টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর,, ২০২৫ খ্র‍িঃ সন্ধা ৭ টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন থানা রোড খন্দকার মার্কেটে লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি,জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
এসডি টেলিভিশন লালমাই উপজেলা প্রতিনিধি মোঃ আহসান উল্লাহ রাজু এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদাতা মোঃ তোফায়েল মাহমুদ বাহার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,দপ্তর সম্পর্ক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকা সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক মোঃ রবিন মজুমদার, ক্র‍ীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ধর্ম সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া,নির্বাহী সদস্য মোঃ ইউসুফ হোসেন প্রমুখ।
এসডি টেলিভিশনের প্রতিঢ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় সাংবাদিকগন বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার পেশাকে সমুন্নত রাখতে,ন্যায়, নিষ্ঠা ও সততা সহিত কাজ করতে হবে। লালমাই উপজেলাবাসী আস্থা ও বিশ্বাসের একমাত্র পেশাজীবি সংগঠন লালমাই প্রেস ক্লাব। এ সংগঠনে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। সমাজের যে কোন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে এসডি টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়েছে। উপস্থিত সকলের মাঝে এসডি টেলিভিশনের লগোর টি শার্ট দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই রাতের ডিনারপার্টিতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102