শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমাইয়ে আধুনিক বিশ্বমানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা শুভ উদ্বোধন আমি কর্ম দিয়ে লালমাই উপজেলাবাসীর হৃদয়ে থাকতে চাই-আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া  লালমাইয়ে জাতীয় পরিবার কল্যাণ সপ্তাহ-২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে অ্যাওয়ার্ড পেলেন ড.আশিকুর রহমান শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে ৬ মাস পূর্ণ করলেন-মোহাম্মদ শহিদুল ইসলাম লালমাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে প্রেসক্লাবের নেতৃবৃন্দুর বিদায় শুভেচ্ছা লালমাইয়ে বেতাগাঁও যৌথবাহিনী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা-১০ নির্বাচনী আসনে আট হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেন ইয়াছিন আরাফাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ নির্বাচনী আসনে আট হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেন-মাওলানা ইয়াছিন আরাফাত

মোহাম্মদ আনোয়ার হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–১০ (লালমাই – নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শোডাউনে প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়। সকালে নাঙ্গলকোট টিএ হাইস্কুল মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা, ভূশ্চি বাজার, আটিটি বাজার, হরিশ্চর চৌরাস্তা, বাগমারা বাজার, লালমাই বাজার জিরো পয়েন্ট সমাবেত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালমাই উপজেলা পরিষদের মাঠে সমবেত হন নেতা-কর্মীগন।
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা গোলাম সরওয়ার কামাল মজুমদার, আমীর মাওলানা মোঃ আবদুন নূর, সেক্র‍েটারী মাওলানা মুহাম্মদ ইমাম হোসাইন,নাঙ্গলকোট পৌরসভার আমীর এ্যাডঃ মুহাম্মদ আনোয়ার হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন সিদ্দিকী, সেক্র‍েটারী এ্যাডঃ মোঃ ইকবাল হোসাইন সহ নাঙ্গলকোট উপজেলা, লালমাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী, যুব বিভাগ,শ্রমিক কল্যাণ ফেডারেশন,ছাত্রশিবির,শিক্ষক অধিকার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বিভিন্ন স্থানে সমাবেত নেতাকর্মী উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,নতুন বাংলাদেশে পরিবর্তনের প্রতিশ্র‍ুতি নিয়ে লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলাবাসীকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। লালমাই উপজেলাবাসী সেবক হিসেবে কাজ করতে চাই। লালমাই উপজেলা সরকারি হাসপাতাল, ফায়ারসার্ভিস স্টেশন স্থাপনে আমরা কাজ করবো।লালমাই – নাঙ্গলকোট উপজেলায়
Ride For Change–এগিয়ে যাই পরিবর্তন এর লক্ষ্যে!
আমাদের এই যাত্রা দুর্নীতি,সন্ত্রাস,মাদক,ইভটিজিং মুক্ত পরিবেশ সহ একটি সমৃদ্ধ গঠনের জন্যে কাজ করবো।
বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবো।শিক্ষা ব্যবস্থায় নতুনত্বভাবে সাজানো। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102