সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা লালমাইয়ে মনোহরপুর তা’লীমূল কোরআন মাদরাসার ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে ইকরা মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

‘ঈমানের আলোয় বিদ্যা চর্চা সফলতার ছোঁয়ায় শ্রেষ্ঠত্বের যাত্রা’ এ স্লোগান কে ধারন করে লালমাই উপজেলার বাগমারা গ্লোবাল টাওয়ারে অবস্থিত আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মাদরাসা বাগমারা এর হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন দারুল উলুম মাদরাসা (বরুড়া) এর মোহতামিম ও পরিচালক মাওলানা নোমান সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতী ইমরান হোসাইন,বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল বাসার ও ছাত্রদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন অতিথিবৃন্দ। এবং মাদরাসার পক্ষ থেকে হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এসময়ে মাদরাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদ বলেন ২০১৯ সালে লালমাই উপজেলার প্রানকেন্দ্র বাগমারা বাজার গ্লোবাল টাওয়ারে ইকরা মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে সূনামের সাথে অত্র অঞ্চলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী পাঠদান করে আসছে। প্রত্যেক বছরের ন্যায়ে এই বছরেও প্রতিষ্ঠানটির ১৮জন শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করেছে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কুরআনের হাফেজরা জাতির গর্ব। দ্বীনি শিক্ষার প্রসারে ইকরা মাদরাসার ভূমিকা প্রশংসনীয়। তাঁরা হাফেজ শিক্ষার্থীদের দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102