1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান

ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর  পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত লেদু সরকার বাড়ি সংলগ্ন ৯ নং ওয়ার্ডের অংশ ভুইদ্দা বুড়ি ও কুন্দাবুড়ি বিলের মাঝখানে হঠাৎ করে মাটির বাঁধ দিয়ে ফিসারী তৈরী করে চলতি পানি প্রবাহ ব্যবস্থা বন্ধ করে মাছ চাষ করার কারণে বাড়ি-ঘরে পানি এবং প্রায় ৫০ টি পরিবার পানি বন্দী হয়ে রয়েছে। জানা যায় যে, একই উপজেলার কাড়াহা (পশ্চিম) নামক গ্রামের বসির উদ্দিন (বসু মিয়া) বিগত কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ তার নিজের জমিতে মাটি কেটে এই বাঁধ নির্মাণ করে মাছের চাষ করার কারণে এই ভয়ানক জন দূর্ভোগের সৃষ্টি হয়। পানি বন্দী এলাকাবাসী মোজাম্মেল হক বলেন, বসু মিয়াকে এই দুই বিলের মধ্যে বাঁধ নির্মাণে নিষেধ করলে সে বলে যে, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি তাতে অন্যদের কি সমস্যা হল এটা আমার দেখার বিষয় না। আরও জানা যায় যে, এই বাঁধের কারণে ভুইদ্দা বুড়ি বিলের পানি কুন্দা বুড়ি বিলে প্রবেশ করতে পারছেনা। যে পানি যুগ যুগ ধরে এখান দিয়েই প্রবাহিত হয়ে আসছে। আর একটু বৃষ্টি হলে সমস্যা চরম আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীর আশংকা। তাই এই সমস্যা সমাধানে  অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD