1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজে ব্যতিক্রমী আয়োজন, মা সমাবেশের পর কৃষিমেলা সহীহ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন মোঃ ইব্রাহিম খলিল আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে

লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজে ব্যতিক্রমী আয়োজন, মা সমাবেশের পর কৃষিমেলা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজে ব্যতিক্রমী আয়োজন, মা সমাবেশের পর কৃষিমেলা

মোহাম্মদ আনোয়ার হোসেন

অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক জোরদার, সন্তানদের শিক্ষার অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে মা সমাবেশ ও কৃষিমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কাপাশতলায় মিশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. সালা উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মিশন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি আলমগীর হোসেনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মা সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিরা কৃষিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষিপণ্য ও কৃষিসংশ্লিষ্ট উপকরণ ঘুরে দেখেন।

শিক্ষা ও কৃষির সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD