
লালমাইয়ে সহীহ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন মোঃ ইব্রাহিম খলিল
লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় সহীহ কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শংকুর পাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ।মোহাম্মদ ইব্রাহিম খলিল ৩৩টি মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করে।
গত ১৯ নভেম্বর ২০২৬ ইং তারিখে শিকারি পাড়া বায়তুল কোরআন মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শুরু থেকেই তিলাওয়াত ও সহীহ শুদ্ধতার বিচারে বিচারক ও দর্শকদের নজর কাড়ে মোঃ ইব্রাহিম খলিল। শেষ পর্যন্ত বড় পরিসরের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিজের প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনে।
মোঃ ইব্রাহিম খলিল পিতা মোঃ স্বপন হোসেন গ্রাম শংকুর পাড় ভাবক পাড়া লালমাই কুমিল্লা
তার এই সাফল্যে শংকুর পাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদ অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। আগামী দিনে দ্বীনি শিক্ষা ও কোরআনের খেদমতে সে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।