রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা লালমাইয়ে মনোহরপুর তা’লীমূল কোরআন মাদরাসার ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা, ভাঙচুর ও অব্যাহত হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখা।

উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সমর্থিত ব্যক্তিরা জামায়াতের কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করছে।

উপজেলা সেক্রেটারি মু. ইমাম হোসাইনের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আবদুন নূর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও পেরুল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা আমীর নির্বাচন-পরবর্তী সহিংসতার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬-৭ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত হামলা ও ভাঙচুরের ১৬টি ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। বাগমারা ও ভূশ্চি বাজারে একাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও বাধার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।

এছাড়াও বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সদ্য নির্বাচিত সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি লালমাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট শান্তি ও সম্প্রীতির লালমাই গড়ার উদাত্ত আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102