1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য

লালমাই প্রতিনিধি:

দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও অনন্য কৃতিত্ব অর্জন করেছে লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আল ইসরা মাদরাসা। জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা–২০২৫ এ অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ২য় স্থান এবং উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে নতুন এক মাইলফলক স্থাপন করেছে।

এই উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে বৃত্তি প্রদান ও হিফজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয় কুমিল্লার রূপসী বাংলা কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদরাসা প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে।

হিফজ বিভাগে আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে জাতীয় মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে। উল্লেখযোগ্য ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা হলো মোহাম্মদ আনাস মাহমুদ — ৩য় স্থান, মোহাম্মদ মেহরাব মাহমুদ — ৪র্থ স্থান, মোহাম্মদ আব্দুল্লাহ — ৬ষ্ঠ স্থান, মোহাম্মদ হোসেন — ৭ম স্থান। এছাড়াও সামগ্রিক ফলাফলেও প্রতিষ্ঠানটি চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম থেকে ৯ম শ্রেণি, হিফজ ও নাজেরা বিভাগ মিলিয়ে মোট ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কঠোর অনুশীলন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা পাঠ্যক্রম শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির বলেন, এই সাফল্য কোনো একক প্রচেষ্টার ফল নয়; এটি আমাদের আল ইসরা শিক্ষা পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং লালমাই উপজেলার মানুষের সম্মিলিত দোয়া ও পরিশ্রমের ফল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও বড় অর্জন নিয়ে দেশের অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এ ধরনের জাতীয় আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। এজন্য আয়োজক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই সাফল্যে উচ্ছ্বসিত আল ইসরা শিক্ষা পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা এই অর্জনের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দ্বীনি শিক্ষার আলো আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেবে এবং সমাজে নৈতিক, আদর্শবান প্রজন্ম গড়ে তুলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD