1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

আন্তর্জাতিক মে দিবসে লালমাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ, শ্রমিকবান্ধব নীতির দাবি

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মে দিবসে লালমাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ, শ্রমিকবান্ধব নীতির দাবি

মোহাম্মদ আনোয়ার হোসেন

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় বালুর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, “প্রতি বছর শ্রমিক দিবস এলেও শ্রমিকদের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে না। শ্রমিকরা অট্টালিকার মালিক হতে চায় না, তারা শুধু ন্যায্য মজুরি ও মানবিক জীবন চায়। ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও তারা নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে থাকবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, “শ্রমিকবান্ধব নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি, প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসন এবং জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৩০ শতাংশ কোটা চালু করতে হবে।”

লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ নূরুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ইসমাইল হোসাইন, আইবিডব্লিউএফ বাগমারা বাজার শাখার সহ-সভাপতি ওয়াদুদ তালুকদার, কবি ফারুক আহম্মেদ, ছাত্রশিবির কুমিল্লা জেলার সাবেক সভাপতি নাজমুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD