1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হবে, কৃতিত্ব সর্বস্তরের জনগণের’ আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া এমপি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

‘কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হবে, কৃতিত্ব সর্বস্তরের জনগণের’ আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া এমপি

মোহাম্মদ আনোয়ার হোসেন 

কুমিল্লা বিভাগ গঠন এবং এর নামকরণ নিয়ে চলমান আলোচনার মধ্যে ফেসবুক স্ট্যাটাসে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, নতুন বিভাগটি ‘কুমিল্লা’ নামেই হবে এবং এর কৃতিত্ব কোনো ব্যক্তিবিশেষের নয়, বরং বিভাগের অন্তর্গত সর্বস্তরের জনগণের।

আজ রবিবার (১৭ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এমপি মোবাশ্বের আলমের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ফেসবুক স্ট্যাটাসে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, “ফ্যাসিস্ট হাসিনা কুমিল্লা বিদ্বেষী ছিলেন বিধায় কুমিল্লা নামে বিভাগ করতে আপত্তি জানায়। কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লার প্রতি অনেক বেশি সদয়, যাহা ইতিমধ্যে উনার বিভিন্ন কর্মকান্ডে প্রমাণিত হয়েছে।”

বিগত সরকারের আমলের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “যদিও ফ্যাসিস্টের দোসর, তথাপিও বলতে বাধা নেই তৎকালীন সদরের এমপি সাহেব নিজেও তার তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন কুমিল্লা নামে বিভাগের জন্য, যাহা আমি নিজের কানে শুনেছি; হয়তো সেটা বাস্তবায়ন করতে সক্ষম হননি।”

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, “এখনো দলবল নির্বিশেষে আমাদের সকলের প্রাণের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের বক্তব্যে তিনি প্রতিশ্রুতি প্রদান করেছেন। তবে সেটা কিঞ্চিত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তবে নাম নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এটা পরিষ্কার—কুমিল্লা বিভাগ ‘কুমিল্লা’ নামেই হবে।”

বিভাগ বাস্তবায়ন নিয়ে ক্রেডিট বা কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতার সমালোচনা করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “এটা দাবি জানিয়ে হাততালি নিয়ে আমরা কেউ জাতির পিতা, কেউ আবার জাতির চাচা হওয়ার সুযোগ নেই। এটার কৃতিত্ব বিভাগের অন্তর্গত সর্বস্তরের জনগণের—এটা আমি বিশ্বাস করি।”

দীর্ঘদিন ধরে বৃহত্তর কুমিল্লার মানুষ ‘কুমিল্লা’ নামেই নতুন বিভাগের দাবি জানিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘ময়নামতি’ নামে বিভাগ করার প্রস্তাব আসলেও স্থানীয় তীব্র আপত্তির মুখে তা ঝুলে যায়। বর্তমান সরকার প্রধানের ইতিবাচক মনোভাব এবং স্থানীয় সংসদ সদস্যের এমন স্পষ্ট বক্তব্যের পর কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের স্বপ্ন নতুন করে দেখছেন এ অঞ্চলের মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD