1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে নতুন উদ্যোগ, কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা উত্থাপন কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হবে, কৃতিত্ব সর্বস্তরের জনগণের’ আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া এমপি সৃজনশীলতার অনন্য আবহে আল ইসরা মাদরাসা: শিশুদের তুলিতে আগামীর স্বপ্ন কুবি’র নতুন ভিসিকে লালমাই উপজেলা বিএনপি নেতার অভিনন্দন কুমিল্লা ওয়াসা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত: এমডি নিয়োগ হচ্ছে প্রেষণে মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য লালমাইয়ের দুই ছাত্রীর বাজিমাত: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন; সদস্য হলেন ছাত্রনেতা আল আমিন অয়ন লালমাইয়ে ভুশ্চি প্রাইভেট প্র্যাকটিস সেন্টারের শুভ উদ্বোধন লালমাইয়ে আল ইসরা মাদরাসায় ৭৮ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা,শিক্ষার্থীদের ছবক,পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে নতুন উদ্যোগ, কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা উত্থাপন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে নতুন উদ্যোগ

কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা উত্থাপন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট ও যানবাহনের চাপ কমাতে কুমিল্লা থেকে আড়াইহাজার হয়ে ঢাকা পৌঁছানোর একটি বিকল্প মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে এই মেগা প্রকল্পের প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

রোববার (১৭ মে) কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প প্রস্তাবনা (ডিসিপি) উপস্থাপন করা হয়। কুমিল্লার সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার শুরুতে এই প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন।

প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, বিকল্প মহাসড়কটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে শুরু হবে। এরপর ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড হয়ে গোলাবাড়ি দিয়ে গোমতী নদীর উত্তর পাড় ঘেঁষে এগোবে। সড়কটি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর, দেবিদ্বার, কোম্পানীগঞ্জ, মেটংঘর, শলপা, শ্রীকাইল, রামচন্দ্রপুর ও রূপষদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এসে মিলিত হবে।

পরবর্তীতে আড়াইহাজার-বাঞ্ছারামপুর রুটে প্রস্তাবিত মেঘনা সেতু পার হয়ে সড়কটি রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ হয়ে সরাসরি রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) সড়কে গিয়ে সংযুক্ত হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে হোমনা হয়ে বাঞ্ছারামপুর বিকল্প সড়কে আরও একটি আলাদা লিংক বা সংযোগ সড়ক স্থাপন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিদ্যমান যানবাহনের চাপ অর্ধেকের নিচে নেমে আসবে। বিশেষ করে কুমিল্লার উত্তরের বিশাল জনপদ সরাসরি রাজধানীর বুকে যুক্ত হতে পারবে।

কুমিল্লা উত্তর ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ অত্যন্ত কম সময়ে ও যানজটহীনভাবে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম বন্দরের সাথে যাতায়াত করতে পারবেন।

প্রস্তাবিত কসবা ইপিজেড (EPZ) এই মহাসড়কের সবচেয়ে বেশি সুফল পাবে। কাঁচামাল পরিবহন ও পণ্য খালাস সহজ হওয়ায় এই অঞ্চলে ব্যাপক শিল্পায়ন ঘটবে এবং নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে।

প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টুসহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলীবৃন্দ।

সভায় বক্তারা এই রুটটিকে অত্যন্ত সময়োপযোগী ও অর্থনৈতিকভাবে লাভজনক আখ্যায়িত করে দ্রুত এর মাঠপর্যায়ের কাজ শুরু করার তাগিদ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD