1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন লালমাইয়ের নতুন ইউএনও সুব্রত বিশ্বাসকে এনসিপির ফুলেল শুভেচ্ছা লালমাইয়ে বিএনপি নেতা কাজী কাজলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প লালমাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার

লালমাইয়ে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক কামাল হোসেন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

লালমাইয়ে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক কামাল হোসেন

মোহাম্মদ আনোয়ার হোসেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ কামাল হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এবং ঢাকাস্থ কুমিল্লা জেলা গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই উৎসবের মূল চেতনাই হলো মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা। ঈদের এই আনন্দ ও ত্যাগের মানসিকতা যেন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন,লালমাই উপজেলার আপামর জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে একযোগে কাজ করি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই সমাজের প্রতিটি মানুষের সাথে।

সারিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন দীর্ঘদিন ধরে লালমাই এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ ও শিক্ষিত তরুণ সমাজের কল্যাণে তার অবদান সর্বজনস্বীকৃত।

এদিকে, ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রিয় নেতা ও সমাজসেবকের পক্ষ থেকে শুভেচ্ছা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ। উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে ঈদের ফিরতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD