1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

লালমাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

লালমাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের (মানবিক সহায়তা কর্মসূচি) চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেনের নেতৃত্বে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এই খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়।

চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. লোকমান হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই চাল বিতরণ করা হচ্ছে। এলাকার কোনো দরিদ্র পরিবার যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

বিনামূল্যে এই সরকারি সহায়তা পেয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নের সুবিধাভোগী সাধারণ মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD