1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক রুবেলকে দেখতে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে বিএনপি। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর দিকনির্দেশনায় ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের ঘর পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে নির্মাণাধীন বাড়িঘর পরিদর্শনে যান লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী মীর পিন্টু।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং পুনর্বাসন কাজ যেন দ্রুত শেষ হয়, সেই তদারকি করেন। এ সময় পরিবারগুলোর দুঃখকষ্ট লাঘবে এবং চলমান ঘর নির্মাণ কাজের সহায়তায় ইউসুফ আলী মীর পিন্টু তাঁর ব্যক্তিগত ৃতহবিল থেকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।
পরিদর্শন ও অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও এই ঘর নির্মাণ কাজের প্রধান তত্ত্বাবধায়ক মো: রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী মীর পিন্টু জানান, অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে এই পরিবারগুলো চরম অসহায় হয়ে পড়েছে। আমাদের অভিভাবক, সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নির্দেশে আমরা এই মানুষের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন দ্রুত তাদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পায়, সেজন্য এই পুনর্নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই মানবিক উদ্যোগ এবং দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD