1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন মজুমদারের ছোট ভাই মাস্টার মোঃ হেলাল উদ্দিন মজুমদারের সফল ওপেন হার্ট সার্জারি ও দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে।

মাস্টার মোঃ হেলাল উদ্দিন মজুমদার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছোট ভাইয়ের এই জীবন রক্ষাকারী অস্ত্রোপচার যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য লালমাই উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল স্তরের মানুষের কাছে পরম করুণাময় আল্লাহর দরবারে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করেছেন মোঃ ইকবাল হোসেন মজুমদার।
ইকবাল হোসেন মজুমদার বলেন আমার ছোট ভাই হেলাল উদ্দিনের চিকিৎসার এই সংকটকালীন মুহূর্তে সবার দোয়া আমাদের পরিবারের জন্য বড় শক্তি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সেজন্য আপনারা সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন।”

এদিকে মাস্টার হেলাল উদ্দিন মজুমদারের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে লালমাই উপজেলার স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ তাঁর সুস্থতা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD