1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বাগমারা বাজারে একটি মাদকবিরোধী যুব র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতা দিবস উপলক্ষে বিকেল ৫টায় উপজেলার বাগমারা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা বিভিন্ন সচেতনতামূলক ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
র‍্যালি শুরুর আগে বাগমারা বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের সব ধরনের অপরাধের মূল উৎস হচ্ছে মাদক। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সামাজিক সচেতনতার মাধ্যমেই কেবল সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুব বিভাগের উপদেষ্টা মাওলানা এইচএম নুরুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূর এবং সেক্রেটারি মাওলানা মু. ইমাম হোসাইন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি “মাদকের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি” এবং “যুব র‍্যালির ডাক, মাদক নিপাত যাক” ইত্যাদি স্লোগানে স্লোগানে বাগমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD