
লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাসের সাথে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৩ জুলাই) বিকেলে ইউএনও কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবাগত ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম মাসুদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমান উল্লাহ আমান এবং বৃহত্তর সাবেক ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লালমাই উপজেলায় স্বাগত জানান এবং প্রশাসনের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ স্থানীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে ইউএনও-র সাথে বিস্তারিত আলোচনা ও তাকে অবহিত করা হয়।
নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশও উপজেলাকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।