1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘২৪ জুলাইয়ের’ শহীদদের স্মৃতিচারণ ও আহত সংগ্রামীদের সুস্থতা কামনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার মডেল মসজিদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন।

অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মী, ছাত্রনেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুন নূর, জুলাই সম্মুখ যোদ্ধা মোঃ নাজমুল হাসান, এনসিপি নেতা মোঃ আবুল কাসেম, মোঃ সোলেয়মানসহ লালমাই উপজেলার বিভিন্ন স্তরের জুলাই বিপ্লবের সেনানী ও স্থানীয় বাসিন্দারা।

আলোচনা পর্ব শেষে ২৪ জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও আন্দোলনকারীদের সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD