1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন: বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন সভাপতি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী পালিত লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল

লালমাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লালমাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আছর বাগমারা দক্ষিণ বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে লালমাই উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা দক্ষিণ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রশিদ।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD