রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা লালমাইয়ে মনোহরপুর তা’লীমূল কোরআন মাদরাসার ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন

লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীত হওয়া এবং দাখিল পরীক্ষার্থী ২০২৬ ইং উপলক্ষে এক বর্ণাঢ্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২৬ বছর পূর্বে প্রখ্যাত শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী আবুল কাসেম মোঃ ফজলুল হক প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানের প্রধান মাওলানা সামিউল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০২৬ সালে প্রতিষ্ঠানটি লালমাই উপজেলা-এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা সামিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আলিম স্তরে উন্নীত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী আবুল কাসেম মোঃ ফজলুল হক। তিনি দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, আলিম স্তরে উন্নীত হওয়ার মাধ্যমে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং নারী শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102