1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান লালমাইয়ে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমাইবাসী ও দেশবাসীকে অ্যাডভোকেট এ কে ফয়সালের শুভেচ্ছা সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দক্ষিণ কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান এ কে ফয়সাল লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ লালমাইয়ে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও উপকরণ বিতরণ লালমাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ লালমাইয়ে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক কামাল হোসেন

এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা -প্রতারক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৮৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি।গত বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ ।আটককৃত মনিরুজ্জামান গোলকনগর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।শুক্রবার সকালে ঝিনাইদহ সিআইডি পুলিশ সংবাদ সম্মেলন করে জানান, অভিযুক্ত মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে। হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা পরিবর্তন করতে চাই বা এ প্লাস পেতে আগ্রহী তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়।

পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়।অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ। সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার আসামীকে গ্রেফতার করেন।এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।সংবাদ সম্মেলনে সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম, পুলিশ সুপার রেশমা শারমিন, পুলিশ পরিদর্শক কাজল কুমার শর্মাসহ ঝিনাইদহ প্রেসক্লাব এর সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD