1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

দেশে বিচারাধীন মামলা পৌনে ৩৭ লাখ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

উচ্চ ও অধস্তন আদালতে দেওয়ানি ও ফৌজদারি বিচারাধীন মামলা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮। এর মধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা পাঁচ লাখ ১২ হাজার। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মামলার তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের তৈরি করা এক পরিসংখ্যানে এটি জানা গেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ পরিসংখ্যানটি প্রকাশ করেন।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭ মামলা বিচারাধীন। এর মধ্যে দেওয়ানি মামলা ১৫ হাজার ৫৩৩ এবং ফৌজদারি মামলা ৭ হাজার ৮৯৮। এ ছাড়া সর্বোচ্চ আদালতে ১৮৬টি কনটেম্পট পিটিশনও রয়েছে। এদিকে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৬৮। এর মধ্যে দেওয়ানি ৯৭ হাজার ৬১৬ ও দুই লাখ ৯২ হাজার ৪২৯ ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়া ৮৭ হাজার ৮৫৩ রিট পিটিশন মামলা এবং অন্যান্য ১১ হাজার ১৭০টি।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি মামলা বিচারাধীন। এর মধ্যে ১৩ লাখ ৬৫ হাজার ৬৭৮ দেওয়ানি মামলা এবং ১৮ লাখ ৬ হাজার ৩৬৫ ফৌজদারি মামলা বিচারাধীন। উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২৭।

একই সঙ্গে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ২১ লাখ ৬ হাজার ৬৯২টি এবংঅন্যান্য মামলার সংখ্যা ৯৯ হাজার ২০৯টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD