1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, লালমাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুজ্জামান,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় বালক বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দক্ষিণ হাজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD