1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে বিশিষ্ট শিক্ষা হিতৈষী মোহাঃ তাজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান

সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

# সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান
# জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

**তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘আপনজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম তরুনের হাতে ‘আপনজন সম্মাননা’ স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারি আবু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গনি, কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর আলম এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী, রোটারিয়ান আহমেদ ইমন, সাংবাদিক সাদেক হোসেন মামুন, সিসিএন ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর ইফতেখারুল ইসলাম, সংগঠনের সহসভাপতি শাকিল মোল্লা, হামিদুর রহমান জামিল, ফজলুল হক জয়, সমাজসেবক মো. হাসান, আতাউর রহমান জুয়েল ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম সারোওয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজী, সিটি করপোরেশন প্রশাসকের প্রতিনিধি আসিফ মাহমুদ, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, এম হাসান, দেলোয়ার হোসেন আকাইদ, সাদিক হোসেন মামুন ও ওমর ফারুকী তাপসসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য অটুট রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD