1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা বাগমারা উত্তর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন

লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

মোহাম্মদ আনোয়ার হোসেন

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান, যুব উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD