1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে বিএনপি নেতা কাজী কাজলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প লালমাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান

লালমাইয়ে বিএনপি নেতা কাজী কাজলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে বিএনপি নেতা কাজী কাজলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা কাজী ইকবাল হোসেন কাজলের মৃত্যুতে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন (রবিবার) বিকেলে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের হলরুমে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমাই উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হায়াতুন্নবী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা মরহুম কাজী ইকবাল হোসেন কাজলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, “কাজী কাজল ছিলেন বিএনপির একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও আদর্শিক কর্মী। বাগমারা বাজারের মতো একটি রাজনৈতিকভাবে কঠিন ও প্রতিকূল স্থানে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে জাতীয়তাবাদী আদর্শকে আঁকড়ে ধরেছিলেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। দলের জন্য তাঁর এই ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সেলিম লালু, কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক আমির হোসেন আমির এবং লাকসাম উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির। এছাড়া মরহুমের স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন লালমাই উপজেলার উপদেষ্টা সদস্য মো: জাহাঙ্গীর আলম সর্দার, মো: তোফায়েল আহমেদ মজুমদার ও বাহার উদ্দীন প্রমুখ।
স্মৃতিচারণ পর্বে উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মরহুম কাজী কাজলের একমাত্র সন্তান ও ‘আমার দেশ’ পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি কাজী এয়াকুব আলী নিমেল। তিনি তাঁর পিতার রাজনৈতিক সততা ও পারিবারিক জীবনের স্মৃতি তুলে ধরে উপস্থিত সকলের নিকট বাবার রুহের মাগফিরাত এবং পরিবারের জন্য বিশেষ দোয়া কামনা করেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মো: আনিসুজ্জামান ভূঁইয়ার সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ অংশে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে কাজী ইকবাল হোসেন কাজলের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD