
এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু
লালমাই প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাতে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেক কেটে সংসদ সদস্যের জন্মদিন পালন করা হয়।
এ সময় ইউসুফ আলী মীর পিন্টু সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
জন্মদিনের এ আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।