1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র চমকপ্রদ পরিদর্শন কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুব আলম শরীফ কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চিকিৎসক দম্পতির ছেলে আহমেদ আশহাব শাফিন লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাসের সাথে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লালমাইতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন লালমাইয়ের নতুন ইউএনও সুব্রত বিশ্বাসকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে কঠোর অবস্থান ও একই সঙ্গে মাদক ছাড়ার বার্তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন নতুন মাদকবিরোধী আইনে দণ্ডপ্রাপ্ত না হন। অতীতে ভুল পথে পরিচালিত হওয়া ব্যক্তিদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসার আকুল আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন

“আমি চাই না আমার নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ নাঙ্গলকোট-লালমাইয়ের কোনো ব্যক্তি মাদকবিরোধী নতুন আইনে দণ্ডপ্রাপ্ত হোক। সুতরাং অতীতে যদি কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে থাকেন, আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, আপনাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেব।”

সংসদ সদস্যের এমন মানবিক ও কঠোর অবস্থানের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এ সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপকে স্বাগত জানিয়ে গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুব আলম শরীফ।

এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ বলেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এলাকার তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। কোনো সমাজকে এগিয়ে নিতে হলে প্রথমেই মাদকের অন্ধকার থেকে মুক্ত হতে হবে। অপরাধীদের সাজা দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর এই মানবিক সুযোগ প্রদান এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে ও বাগমারা দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মাহবুব আলম শরীফ আরও জানান, সংসদ সদস্যের এই মাদকমুক্ত সমাজ গড়ার উদ্যোগে তিনি এবং তাঁর এলাকার সর্বস্তরের জনগণ সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD