1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন

লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল

মোহাম্মদ আনোয়ার হোসেন

গণভোটের রায় কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ভুশ্চি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই গণমিছিলে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি ভুশ্চি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল চেতনা হলো বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখার আমীর মাওলানা আবদুন নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মেসবাহুল ইসলাম উপজেলা ছাত্রশিবির এর সেক্রেটারী রেজাউল করিম রাজু সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো অপশক্তি যেন আর কোনো সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD