1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাইয়ে ৩৬ জুলাই তথা ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন।

সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আন্দোলনে আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে দেশ ও জাতির কল্যাণে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ওমর ফারুক সুমন, সদস্য মোঃ ইদ্রিস মিয়াসহ লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বাগমারা দক্ষিণ বাজার মসজিদের খতিবের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি কাম করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD