সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎লালমাইয়ে আধুনিক বিশ্বমানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা শুভ উদ্বোধন আমি কর্ম দিয়ে লালমাই উপজেলাবাসীর হৃদয়ে থাকতে চাই-আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া  লালমাইয়ে জাতীয় পরিবার কল্যাণ সপ্তাহ-২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে অ্যাওয়ার্ড পেলেন ড.আশিকুর রহমান শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে ৬ মাস পূর্ণ করলেন-মোহাম্মদ শহিদুল ইসলাম লালমাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে প্রেসক্লাবের নেতৃবৃন্দুর বিদায় শুভেচ্ছা লালমাইয়ে বেতাগাঁও যৌথবাহিনী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক লালমাইয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

কুবিতে সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কুবিতে সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

কুমিল্লা প্রতিনিধি :-
মনিরুল ইসলাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা কুমিল্লার কাগজ-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি তারা মাঠপর্যায়ে রিপোর্টিং কার্যক্রমে পত্রিকার অভিজ্ঞ সাংবাদিকদের দিকনির্দেশনা ও সহযোগিতা পাবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডয়চে ভেলে একাডেমির সহযোগিতায় এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর উদ্যোগে ‘জার্নালিজম ফর দ্য ফিউচার’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

সমঝোতা স্মারকে কুমিল্লার কাগজ-এর পক্ষে সম্পাদক আবুল কাশেম হৃদয় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান স্বাক্ষর করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102