রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লালমাইয়ে ভাষা শহীদদের প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত- ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধা নিবেদন লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান

লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত সবাই ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। হাতে ফুল, বুকে কালো ব্যাজ ধারণ করে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি-বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ভবনে সঠিক নিয়মে ও নির্ধারিত রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন এবং প্রভাতফেরির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া রচনা, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

এছাড়াও সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দিবসটি পালনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমাই উপজেলায় মহান একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102