সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লালমাইয়ে ভাষা শহীদদের প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত- ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধা নিবেদন লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন

লালমাইয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

লালমাইয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১,০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলার মানবিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন-এর উদ্যোগে কুমিল্লার লালমাই উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১,০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছর ষষ্ঠবারের মতো সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন-এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রাথমিকভাবে বাকই উতর ইউনিয়নে ২০০ পরিবারের জন্য বরাদ্দ থাকলেও স্থানীয় চাহিদা বিবেচনায় অতিরিক্ত ১৫০ পরিবার অন্তর্ভুক্ত করে মোট ৩৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নামকরণকারী ব্যক্তিত্ব মাওলানা আবদুল হাকিম, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক শেখ নোমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এবং রমজানের তাৎপর্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

স্থানীয়রা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজানে এ ধরনের সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102