1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত লালমাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র চমকপ্রদ পরিদর্শন কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুব আলম শরীফ কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ

ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর  পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত লেদু সরকার বাড়ি সংলগ্ন ৯ নং ওয়ার্ডের অংশ ভুইদ্দা বুড়ি ও কুন্দাবুড়ি বিলের মাঝখানে হঠাৎ করে মাটির বাঁধ দিয়ে ফিসারী তৈরী করে চলতি পানি প্রবাহ ব্যবস্থা বন্ধ করে মাছ চাষ করার কারণে বাড়ি-ঘরে পানি এবং প্রায় ৫০ টি পরিবার পানি বন্দী হয়ে রয়েছে। জানা যায় যে, একই উপজেলার কাড়াহা (পশ্চিম) নামক গ্রামের বসির উদ্দিন (বসু মিয়া) বিগত কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ তার নিজের জমিতে মাটি কেটে এই বাঁধ নির্মাণ করে মাছের চাষ করার কারণে এই ভয়ানক জন দূর্ভোগের সৃষ্টি হয়। পানি বন্দী এলাকাবাসী মোজাম্মেল হক বলেন, বসু মিয়াকে এই দুই বিলের মধ্যে বাঁধ নির্মাণে নিষেধ করলে সে বলে যে, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি তাতে অন্যদের কি সমস্যা হল এটা আমার দেখার বিষয় না। আরও জানা যায় যে, এই বাঁধের কারণে ভুইদ্দা বুড়ি বিলের পানি কুন্দা বুড়ি বিলে প্রবেশ করতে পারছেনা। যে পানি যুগ যুগ ধরে এখান দিয়েই প্রবাহিত হয়ে আসছে। আর একটু বৃষ্টি হলে সমস্যা চরম আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীর আশংকা। তাই এই সমস্যা সমাধানে  অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD