1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে বিশিষ্ট শিক্ষা হিতৈষী মোহাঃ তাজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ হায়াতুন নবী মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা জেলার ১৮টি উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কুমিল্লা জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ হায়াতুন নবী মিয়াজী পুনরায় সভাপতি, মোঃ বাবুল মিয়া সাধারণ সম্পাদক, মোঃ মতিউর রহমান মোহন সাংগঠনিক সম্পাদক, মোঃ মহিন প্রচার সম্পাদক, মোঃ খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক এবং মোঃ মিজানুর রহমান হিসাব রক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলার প্রতিটি উপজেলার যোগ্য প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে রূপদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় কমিটির সম্পাদক মোঃ আবদুল বাতেন সরকার। এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মোঃ হায়াতুন নবী মিয়াজী বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন সুনিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা অত্যন্ত জরুরি, আর সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন আমাদের খুচরা সার বিক্রেতা ভাইয়েরা। তবে নানামুখী বাস্তবতায় এই পেশার সাথে যুক্ত ব্যবসায়ীরা আজ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও নানা প্রতিকূলতার মুখোমুখি। কুমিল্লা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সকল ন্যায্য দাবি-দাওয়ার আদায়ে আমরা আজ থেকে এক হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করছি।
ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় এ কমিটি অভিভাবক হিসেবে পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস কেবল ব্যবসায়ীদের স্বার্থই রক্ষা করবে না, বরং দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা জেলার ১৮টি উপজেলার সকল প্রতিনিধি নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD