1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা বাগমারা উত্তর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি

কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী

লালমাইয়ে আল ইসরা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ২৬১ জন

দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার ১৯টি কেন্দ্রে বিভিন্ন উপজেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়।

এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারে অবস্থিত আল ইসরা মাদ্রাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রথম থেকে নবম শ্রেণি এবং হিফজ ও নাজেরা বিভাগের মোট ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে আল ইসরা মাদ্রাসার তিনটি হলরুমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখা যায়। কেন্দ্রটি পরিদর্শন করেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ আবু শোয়াইব বিল্লাহ, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুফতি আবু জাফর মোহাম্মদ ছালেহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুফতি নূরুল আলম সিদ্দিকী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন এবং আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বেসরকারি ও প্রাইভেট মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষার মানোন্নয়ন, আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি যাত্রা শুরু করে। সংগঠনটি শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালা, সিরাত কনফারেন্স এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা’ আয়োজন করছে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD