1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে বিশিষ্ট শিক্ষা হিতৈষী মোহাঃ তাজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময়

লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলাধীন উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসি (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) ও পিটিএ (প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন) কমিটির সদস্যদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ৩টায বিদ্যালয় এর অফিস কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত এসএমসি কমিটির সভাপতি মাস্টার আবদুল মমিন এবং পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতোমধ্যে এই বিদ্যালয়টি উপজেলার গণ্ডি পেরিয়ে সুনামের সহিত মানসম্মত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে। শিক্ষার এই ধারাবাহিকতা রক্ষা এবং শিক্ষার মান আরও বেশি্নোন্নয়নে সভায় বেশ কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সহসভাপতি মোঃ আমিরুজ্জামান (দুলাল), উচ্চ বিদ্যালয় প্রতিনিধি হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এসএমসি ও পিটিএ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD