1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

করোনায় সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৯৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের নাট্যাঙ্গনেও। ১৮ মার্চের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

এদিকে ১৮-৩১ মার্চ পর্যন্ত রাজধানীর জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

তিনি বলেন, এই বিষয়ে নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, ‘শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি নাট্যদল নিজেরাই হল বরাদ্দ নিয়েও নাট্য প্রদর্শনী বাতিল করেছে। এই মুহূর্তে আমরাও মনে করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির হল বরাদ্দ বাতিল করা উচিত। লাকী ভাই এরই মধ্যে শিল্পকলা একাডেমির সচিবকে নির্দেশনা দিয়েছেন। ’

তিনি বলেন, ‘এই বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট নাট্যদলগুলোকেও জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সারা দেশের নাট্যদলগুলোকেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে নাট্য প্রদর্শনী না করার জন্য আহ্বান জানাবো। ’

এদিকে রাজধানীতে কয়েকটি নাট্যদল প্রদর্শনী বাতিল করছে। আবার কিছু নাট্যদল প্রদর্শনী চলমান রাখছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবার কথা রয়েছে নাটক ‘বাঘ’।

নাসরিন মুস্তাফার রচনা থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

নাটকটি প্রযোজনা করেছে দৃশ্যকাব্য। এদিন বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কামাল বায়েজীদ বলেন, ‘সবার আগে তো মানুষের জীবন। বিশ্বজুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তাই, আমরাও নাট্য প্রদর্শনী বাতিলসহ মহড়াও বাতিল করার আহ্বান জানাবো নাট্যদলগুলোকে। এই বিষয়ে লিখিত নির্দেশনা শিগগিরই গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যভুক্ত সব নাট্যদলগুলোকে জানিয়ে দেওয়া হবে। ’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD