1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক রুবেলকে দেখতে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ খাদ্য পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD