1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা বাগমারা উত্তর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প

হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ

গাজী মামুন : লালমাই।।
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও ক্যাশলেস লেনদেনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে হরিশ্চর চৌরাস্তায় আল মিনা টাওয়ারের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাশলেস সামাদগঞ্জ বাজার ইলেকট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির লাকসাম দৌলতগঞ্জ শাখার আওতাধীন এ বুথের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হয়। নগদ টাকার ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর লেনদেনের প্রসার ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, ক্যাশলেস লেনদেনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকিংয়ের নিয়মকানুন মেনে চলা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. মাইনুল ইসলাম। পূবালী ব্যাংক পিএলসির দৌলতগঞ্জ শাখার প্রধান সোহেল আহমেদের সভাপতিত্বে এবং ক্যাশ অফিসার মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ও কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের রিলেশনশিপ ম্যানেজার ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আক্তার হোসেন, দৈনিক একুশে সংবাদের সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, আল মিনা টাওয়ারের ল্যান্ড ওনার শামসুল হুদা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম, পরিচালক সাইফুল ইসলাম, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামসুল আরেফিন শাহিন ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন সিকদার, যুবদলের নেতা মো. মাইফুল ইসলাম। এ সময় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD