1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য লালমাইয়ের দুই ছাত্রীর বাজিমাত: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন; সদস্য হলেন ছাত্রনেতা আল আমিন অয়ন লালমাইয়ে ভুশ্চি প্রাইভেট প্র্যাকটিস সেন্টারের শুভ উদ্বোধন লালমাইয়ে আল ইসরা মাদরাসায় ৭৮ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা,শিক্ষার্থীদের ছবক,পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত  নেক্সট লেভেল অফার ক্যাম্পেইন সিজন-২৪ ওয়ালটন প্লাজা বাগমারা শাখায় ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন ক্রেতা আন্তর্জাতিক মে দিবসে লালমাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ, শ্রমিকবান্ধব নীতির দাবি লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি লালমাইয়ে মেধাবীদের সম্মাননা: বরল ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য

লালমাইয়ে আল ইসরা মাদরাসায় ৭৮ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা,শিক্ষার্থীদের ছবক,পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

লালমাইয়ে আল ইসরা মাদরাসায় ৭৮ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা,শিক্ষার্থীদের ছবক প্রদান,পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন শিক্ষার্থীদের ছবক প্রদান এবং এক হিফজ শিক্ষার্থীকে পাগড়ি পরানোর মধ্য দিয়ে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শনিবার (২ মে) সকালে উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে গড়ে তুলতে হবে।

আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান, মনোহরগঞ্জের দারুল উলুম কারামাতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লাকসামের নাথেরপেটুয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, কুমিল্লা আইডিয়েল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. সালেহ এবং কুমিল্লা মহানগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম সিদ্দিকী।

মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ শিক্ষার্থী মেহরাব হোসেন। পরে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হিফজ শিক্ষার্থী আসাদ উল্যাহ আল মাহাদী।

অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী আমির হামযাহ সামিরকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাগড়ি পরিয়ে দেন মাওলানা হুজ্জাতুল ইসলাম।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিন্নত আলী। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD