1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। দাখিল ৮ম শ্রেণির এই শিক্ষার্থীর সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার অনুপস্থিতিতে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এবং মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য মো. ইউনুস।

পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, “এ ধরনের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক। লক্ষণপুর মাদরাসার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার এই সাফল্য মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনার প্রতিফলন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD